বিজেপির মুখ্যমন্ত্রী পদ নিয়ে দিলীপ যা বললেন - The News Lion

বিজেপির মুখ্যমন্ত্রী পদ নিয়ে দিলীপ যা বললেন

 


দি নিউজ লায়ন;   শনিবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে পরোক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সিদ্ধান্তের পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ। তিনি বলেন, করোনা মোকাবিলায় সম্পূর্ণ লকডাউনের পক্ষে নয় বিজেপি। ‘পুরো লকডাউন না করে যাতে করোনা আটকানো যায় সেই চেষ্টা করতে হবে।


 আমরা জানি সাধারণ মানুষের কষ্ট হয়। দেশের অর্থনীতি মার খায়। সমস্ত সরকারের একটা চেষ্টা আছে আংশিক লকডাউন করে যাতে আটকানো যায়। সাধারণ মানুষের কথা ভাবা উচিত, যাতে আমাদের আরও কঠিন পরিস্থিতির মধ্যে যেতে না হয়। 


 এদিকে, বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তাঁর নাম বারবার উঠে আসা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘কেউ যদি আমার নাম বলে তাহলে আমি কি করবো? অনেকে তো আমাকে গালাগালি দেয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.